পিরোজপুরে অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা
পিরোজপুরে অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে পিরোজপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষে সোমবার পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের হলরুমে সকাল ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ সোবাহান, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার, প্রভাতী শিফটের শিফট প্রধান বিবেকানন্দ মজুমদার সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয। এতে পিরোজপুরের ইতিহাস, করোনা মহামারির সময় পুলিশের মানবিক কার্যক্রমসহ বিভিন্ন দুর্যোগে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাঁন মোহাম্মদ আবুল হোসেন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, পুলিশের দায়িত্ব ও কর্তব্য, অপরাধ দমন, মাদক ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে থাকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সচেতন থাকার আহ্বান জানান এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট এবং ফুটবল বিতরণ করা হয়।
