প্রধান সূচি

প্রফেসর টি এম হোসনে আরা সুলতানা বকুলের ইন্তেকাল

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর টি এম হোসনে আরা সুলতানা (বকুল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)।
রবিবার রাত সাড়ে ১০টায় পিরোজপুর জেলা শহরের থানা রোডস্থ তাদের পারিবারিক বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি কয়েক বছর ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মরহুমা বিধবা ও নি:সন্তান ছিলেন।
তিনি পিরোজপুর সরকারি মহিলা কলেজ থেকে তার শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি ছিলেন পিরোজপুরের খ্যাতনামা আইনজীবি ও রাজনীতিক এডভোকেট জয়নুল আবেদীনের তৃতীয় কন্যা এবং মরহুম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুরের রহমানের সহধর্মিনী। মরহুম হোসনে আরা সুলতানা দৈনিক ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর বড় বোন।
আজ সোমবার জোহরবাদ পিরোজপুরের পুরাতন ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial