প্রধান সূচি

Monday, February 10th, 2025

 

প্রফেসর টি এম হোসনে আরা সুলতানা বকুলের ইন্তেকাল

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর টি এম হোসনে আরা সুলতানা (বকুল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। রবিবার রাত সাড়ে ১০টায় পিরোজপুর জেলা শহরের থানা রোডস্থ তাদের পারিবারিক বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি কয়েক বছর ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মরহুমা বিধবা ও নি:সন্তান ছিলেন। তিনি পিরোজপুর সরকারি মহিলা কলেজ থেকে তার শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি ছিলেন পিরোজপুরের খ্যাতনামা আইনজীবি ও রাজনীতিক এডভোকেট জয়নুল আবেদীনের তৃতীয় কন্যা এবং মরহুম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুরের রহমানের সহধর্মিনী। মরহুম হোসনে আরা সুলতানা দৈনিকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা

পিরোজপুরে অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে পিরোজপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে সোমবার পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে সকাল ১০টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ সোবাহান, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার, প্রভাতী শিফটের শিফট প্রধান বিবেকানন্দ মজুমদার সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।বিস্তারিত পড়ুন


সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একনলা বন্দুক এবং দেশীয় অস্ত্র উদ্ধার : আটক-২

সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক এবং দেশীয় অস্ত্রসহ ২ জন আটক হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায় অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চকবারা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা থেকে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial