প্রধান সূচি

সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একনলা বন্দুক এবং দেশীয় অস্ত্র উদ্ধার : আটক-২

সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১টি একনলা বন্দুক এবং দেশীয় অস্ত্রসহ ২ জন আটক হয়েছে। কোস্টগার্ড সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায় অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চকবারা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা থেকে আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মো. হাফিজুর রহমান গাজি (২৫)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে জানা যায় এবং উভয়ই সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা।
জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনকে ডাকাতমুক্ত করার জন্য কোস্টগার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial