পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও লেখক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন- ছড়াকার এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু, কবি লিনজা আক্তার মিথিলা, তৃষ্ণা বিশ্বাস, জান্নাতুল নাহার, লাবিবা তাবাসুম লুবনা, গৌতম ভদ্র প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে অনুষ্ঠিত হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন »
