প্রধান সূচি

Friday, November 22nd, 2024

 

ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল গৃহবধূর

পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধু নিহত হয়েছে। ঢাকা-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কলেজ মোড় এলাকায় শুক্রবার দুপুরে রাস্তা পারাপারের সময় পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গৃহবধু বানেছা বেগম (৫৭) গুরুতর আহত হন। পরে বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ঝালকাঠী উপজেলার রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের পল্লী চিকিৎসক আ. মালেক এর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভান্ডারিয়া কলেজ মোড়ে বানেছা বেগম তার ছোট বোনের বাড়ীতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়েং পালকি পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুর জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ক্রিকেটারদের নিয়ে আজ শুক্রবার সকালে টি-টুয়েন্টি খেলায় লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেয় খেলোয়াড়রা। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মেহরাব হোসেন অপি, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগে উদ্বোধন করে পর্যায়ক্রমেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও লেখক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন- ছড়াকার এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী সাধু, কবি লিনজা আক্তার মিথিলা, তৃষ্ণা বিশ্বাস, জান্নাতুল নাহার, লাবিবা তাবাসুম লুবনা, গৌতম ভদ্র প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial