প্রধান সূচি

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে

পিরোজপুরে অনুষ্ঠিত হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে এনে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। পিরোজপুর জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ক্রিকেটারদের নিয়ে শুক্রবার উদ্বোধনী টি-২০ খেলায় লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে অংশ নেবে খেলোয়াড়রা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকনসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে আনতেই সারাদেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধসহ বাংলাদেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, কিশোর গ্যাং মুক্ত, একটি সুন্দর যুব সমাজ ও ছাত্র সমাজ তৈরী করার লক্ষ্যে বিএনপি এ উদ্যোগ নিয়েছে।
আগামীকাল শুক্রবার জিয়া ক্রিকেট টি-২০ টুর্নামেন্ট এর খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল ইসলাম, ক্রিকেটার মেহেরাব হোসেন অপিসহ জাতীয় দলের সাবেক ক্রিকেটারৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial