প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরে এক শোভাযাত্রা বের হয়।
জেলা হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর ডায়াবেটিক সমিতির অফিসে গিয়ে শেষ হয়।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ও ডায়াবেটিক সমিতির আহŸায়ক ডা. হাবিবুর রহমান শোভাযাত্রার নেতৃত্ব দেন।
শোভাযাত্রায় চিকিৎসকবৃন্দ, সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, ওষুধ বিপনন কর্মীবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর ডায়াবেটিক সমিতিতে ডায়াবেটিস নির্ণয় করতে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial