প্রধান সূচি

নাছির সভাপতি : রাসেল সম্পাদক

নাজিরপুরে শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী মল্লিক ট্রেডিং এজেন্সির স্বত্বাধিকারী মো. নাছির আহমেদ মল্লিককে সভাপতি এবং মেসার্স রিয়াদ ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী এস. এম. মাজেদুল কবীর রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বন্দর চত্বরে এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। এ সময় সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে বন্দর কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, বন্দর কল্যাণ সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. শাজাহান মিয়া বিশেষ সভার আয়োজন করেন। এতে সকল ব্যবসায়ী নতুন কমিটি গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মতামত প্রদান করেন। পরে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নতুন কমিটি ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial