Thursday, November 14th, 2024
নাছির সভাপতি : রাসেল সম্পাদক
নাজিরপুরে শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী মল্লিক ট্রেডিং এজেন্সির স্বত্বাধিকারী মো. নাছির আহমেদ মল্লিককে সভাপতি এবং মেসার্স রিয়াদ ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী এস. এম. মাজেদুল কবীর রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বন্দর চত্বরে এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। এ সময় সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে বন্দর কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, বন্দর কল্যাণ সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. শাজাহান মিয়া বিশেষ সভার আয়োজন করেন। এতে সকলবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পিরোজপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরে এক শোভাযাত্রা বের হয়। জেলা হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর ডায়াবেটিক সমিতির অফিসে গিয়ে শেষ হয়। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ও ডায়াবেটিক সমিতির আহŸায়ক ডা. হাবিবুর রহমান শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রায় চিকিৎসকবৃন্দ, সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ, ওষুধ বিপনন কর্মীবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর ডায়াবেটিক সমিতিতে ডায়াবেটিস নির্ণয় করতে বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়।
পিরোজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত : আহত-৪
পিরোজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-হুলারহাট সড়কের নিমতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ নারীসহ আহত হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন- ফোরকান হাওলাদার, রেশমা বেগম, ইমরান ও জহুরা বেগম। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, ইমাদ পরিবহনের একটি বাস বেকুটিয়া ব্রীজ থেকে পিরোজপুরের দিকে আসার বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সাবিস্তারিত পড়ুন
