প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিকদের সাথে বশেমুরবিপ্রবিপি’র ভিসির মতবিনিময় সভা

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার পিরোজপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবনিযুক্ত ভিসি বলেন, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও পিরোজপুরবাসীসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করলে সব ধরনের সেশনজটসহ সব মৌলিক সমস্যার দ্রæত সমাধান করা সম্ভব হবে।
তিনি বলেন, আমি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য সব সময় চেষ্টা করে যাব। এই বিশ্ববিদ্যালয়কে উন্নত শিক্ষার উপযোগী ও শিক্ষার্থীবান্ধব করতে যা যা করা দরকার, আমি তাই করবো। পদায়নে যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে। আমি সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। নিজেও দুর্নীতি করব না, কোন দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেব না।
এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরীণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও সার্বিক উন্নয়নের জন্য করণীয় বিষয়াদি সম্পের্কেও তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আকতার হোসেন, প্রক্টর ড. মো. মুছা খান, রেজিষ্ট্রার ড. অলক কুমার সাহা, পরিচালক প্রকাশনা ও জনসংযোগ কর্মকর্তা কে.এম. আসলাম উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের রফিকুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, এসএম পারভেজ, জিয়াউল আহসান, খালিদ আবু, রশিদ আল মুনান সুজন, খেলাফত হোসেন খসরু, হাসান মামুন, হাসিবুল ইসলাম হাসিব, জিয়াউল হক, তামিম সরদার প্রমুখ।
উল্লেখ্য, পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি বছর থেকে ৪টি বিষয়ের মোট ১৬ জন শিক্ষক দিয়ে ১৬০ জন ভর্তিকৃত শিক্ষার্থী তাদের নিয়মিত ক্লাশ শুরু করেছে। জেলা শহরের পিরোজপুর পুলিশ লাইনস সড়কে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ভবন ও একটি ৪তলা ভাড়াটিয়া বাড়িতে ক্লাশ শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial