প্রধান সূচি

র‌্যাবের অভিযানে দুই শতাধিক কচ্ছপ উদ্ধার : আটক-২

বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
র‌্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসি গাড়ীতে করে বিপুল পরিমাণ কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরীর বন্দর থানাধীন লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাব সদস্যরা বিআরটিসি বাস (নং ঢাকা মেট্রো-ব-১১-১৯৮৮) তল্লাশী করে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ যার ওজন ১৬০ কেজি চারটি বস্তাবন্ধি অবস্থায় উদ্ধার করে। এসময় উক্ত বাসের সুপাভাইজার মো. ফয়সাল ও সহকারী মো. সজিব শেখকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial