Thursday, October 31st, 2024
বাগেরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৭টি মহিষের মৃত্যু
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে রহস্যজনকভাবে ১৭টি মহিষ মারা গেছে। আরও অন্তত ৭/৮টি মহিষ অসুস্থ রয়েছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষের ধারণা বিষক্রিয়ায় মহিষগুলো মারা যেতে পারে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার বিভাগ সূত্র জানায়, খামারে মোট মহিষের সংখ্যা ছিল ৪৩৭টি। এরমধ্যে ১৭টি মহিষ মারা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে মহিষগুলো অসুস্থ হতে থাকে। দুপুর ১২টার মধ্যে ১৭টি মহিষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে কি কারণে মারা গেছে তা সঠিকভাবে জানাতে পারেনি। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেনবিস্তারিত পড়ুন
র্যাবের অভিযানে দুই শতাধিক কচ্ছপ উদ্ধার : আটক-২
বরিশাল র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে। র্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসি গাড়ীতে করে বিপুল পরিমাণ কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরীর বন্দর থানাধীন লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাব সদস্যরা বিআরটিসি বাস (নং ঢাকা মেট্রো-ব-১১-১৯৮৮) তল্লাশী করে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ যার ওজন ১৬০ কেজি চারটি বস্তাবন্ধি অবস্থায় উদ্ধার করে। এসময় উক্ত বাসেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সাংবাদিকদের সাথে বশেমুরবিপ্রবিপি’র ভিসির মতবিনিময় সভা
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি) এর নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার পিরোজপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত ভিসি বলেন, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও পিরোজপুরবাসীসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করলে সব ধরনের সেশনজটসহ সব মৌলিক সমস্যার দ্রæত সমাধান করা সম্ভব হবে। তিনি বলেন, আমি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার জন্য সব সময় চেষ্টা করে যাব। এই বিশ্ববিদ্যালয়কেবিস্তারিত পড়ুন
কাউখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর : আটক-১
পিরোজপুরের কাউখালী উপজেলার সোনাকুর গ্রামে নিজ প্রতিষ্ঠানের তৈরি কালী দেবীর প্রতিমা ভেঙ্গে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে। প্রকৃত ঘটনা ফাঁস হবার পরে অভিযোগকারী প্রতিমা বানানো কারিগর সুখরঞ্জন পাল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। আটক সুরঞ্জন পাল সোনাকুর গ্রামের অনিল পালের ছেলে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ায় এই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ার সুরঞ্জন পালের সাথে প্রতিবেশী চয়ন পালের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাওবিস্তারিত পড়ুন
নাজিরপুরের গাওখালী বাজারে অগ্নিকান্ডে পুড়লো ১০ দোকান
পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ১০টি দোকান। বুধবার রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়রা জানায়, গাওখালী বাজার এলাকায় রাতে প্রথমে একটি হার্ডওয়্যার দোকানের বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রæত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনেবিস্তারিত পড়ুন
