নাজিরপুরের গাওখালী বাজারে অগ্নিকান্ডে পুড়লো ১০ দোকান
পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে ১০টি দোকান। বুধবার রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
স্থানীয়রা জানায়, গাওখালী বাজার এলাকায় রাতে প্রথমে একটি হার্ডওয়্যার দোকানের বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রæত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে ১০টি দোকান পুড়ে যায়। এদের মধ্যে হার্ডওয়্যার, কসমেটিকস, মোবাইলের দোকান, মোবাইল সার্ভিসিং এর দোকান পুড়ে গেছে। হার্ডওয়্যারের দোকানে প্রায় ৩৫ লাখ, অন্যান্যগুলোতে প্রায় ৭০ লাখসহ মোট কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ই¯্রাফিল হাওলাদার।
আগুনের খবর পেয়ে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বৃহস্পতিবার ঘটনাস্থালে ছুটে যান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।
