প্রধান সূচি

কাউখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর : আটক-১

পিরোজপুরের কাউখালী উপজেলার সোনাকুর গ্রামে নিজ প্রতিষ্ঠানের তৈরি কালী দেবীর প্রতিমা ভেঙ্গে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার ঘটনা ঘটেছে। প্রকৃত ঘটনা ফাঁস হবার পরে অভিযোগকারী প্রতিমা বানানো কারিগর সুখরঞ্জন পাল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। আটক সুরঞ্জন পাল সোনাকুর গ্রামের অনিল পালের ছেলে।
বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ায় এই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ার সুরঞ্জন পালের সাথে প্রতিবেশী চয়ন পালের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরই জের ধরে বুধবার রাতের আঁধারে সুখরঞ্জন পাল বিক্রির জন্য নিজের তৈরীকৃত একটি কালী দেবীর প্রতিমা নিজেই ভাংচুর করে প্রতিবেশী বাবলু কুন্ডু, ক্ষিতীশ, কিশোর কুন্ডু, সুজন, বকুল রানী, চয়ন পালকে ফাঁসানো জন্য তাদের নাম প্রচার করে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিমা ভাংচুরের বিষয়ে সুরঞ্জন পালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এসময় সে প্রতিবেশীদেরকে ফাঁসানোর জন্য নিজেই প্রতিমা ভাংচুর ঘটনা সাজিয়েছেন বলে স্বীকার করে।
খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মোস্তাফিজুর রহমান (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান বলেন, উপজেলার সোনাকুর পাল পাড়ার সুরঞ্জন পালের বিক্রির জন্য তৈরীকৃত কালী দেবীর প্রতিমা ভাংচুরের সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। পরে প্রতিমা ভাংচুরের বিষয়ে সুখরঞ্জন পালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে প্রতিবেশীদেরকে ফাঁসানোর জন্য নিজেই প্রতিমাটি ভাংচুর করেছে বলে স্বীকার করে। এ ঘটনায় একটি মামলার দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial