কাঁঠালিয়ায় বিনামুল্যে সারবীজ ও চারা বিতরণ
ঝালকাঠির কাঁঠালিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নারকেলসহ বিভিন্ন জাতের চারা ও উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়|
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) সুমি রানী বল| সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম| এসময় প্রান্তিক কৃষক, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন| সভাশেষে কৃষকদের মাঝে চারা, সার, বীজসহ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়|
Please follow and like us:
« পিরোজপুরে ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত »
