জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে পিরোজপুরে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফ মুর্শেদ মিশু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার : শ ম রেজাউল করিম এমপি »
