প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার : শ ম রেজাউল করিম এমপি

পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার। তিনি নারীদের কল্যাণে, নারীদের ক্ষমতায়নে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করেছেন। স্থানীয় সরকারের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন।
বুধবার বিকেলে পিরোজপুরে মহিলা শ্রমিকদের এক চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি মহিলা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আজকে দেওয়া সঞ্চয়ের টাকা দিয়ে আপনারা স্বাবলম্বী হবার লক্ষ্যে লাভজনক কোন ব্যবসায়ে বিনিয়োগ করবেন এবং আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় একদিন আপনারা অবশ্যই সফল হবেন।
অনুষ্ঠানে ৭০ জন মহিলা শ্রমিকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৮২ লক্ষ ৩৩ হাজার ৪৬ টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেকের হাতে ১ লক্ষ ২০ হাজার টাকার সঞ্চয়ের চেক তুলে দেন সাবেক গণপূর্ত মন্ত্রী পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করিম। এলজিইডি’র আর.ই.আর.এম.পি-৩ প্রকল্পের ৭০ জন মহিলা শ্রমিকদের হাতে এ চেক তুলে দেয়া হয়।
পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক স্মৃতি মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ মিশু’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন।
অনুষ্ঠানে টোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আলম খান হারুন, কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহাব হোসেনসহ জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মহিলা শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের শাহিনূর বেগম ১ লক্ষ ২০ হাজার চেক হাতে পেয়ে ভীষন খুশী। তিনি বলেন, জীবনে এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে লক্ষ টাকার চেক হাতে পেলাম এবং এই টাকা এখন আমার। এ দিয়ে কোন একটা কিছু করে স্বাবলম্বী হতে পারবো বলেও তিনি আশা প্রকাশ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial