Wednesday, July 31st, 2024
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার : শ ম রেজাউল করিম এমপি
পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার। তিনি নারীদের কল্যাণে, নারীদের ক্ষমতায়নে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করেছেন। স্থানীয় সরকারের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন। বুধবার বিকেলে পিরোজপুরে মহিলা শ্রমিকদের এক চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি মহিলা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আজকে দেওয়া সঞ্চয়ের টাকা দিয়ে আপনারা স্বাবলম্বী হবার লক্ষ্যে লাভজনক কোন ব্যবসায়ে বিনিয়োগ করবেন এবং আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় একদিন আপনারা অবশ্যই সফল হবেন। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে পিরোজপুরে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফ মুর্শেদ মিশু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট বায়জিদ আহমেদ খান। উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন, পুলিশ পরিদর্শক (অপারেশন) বিশ্বজিৎ বর্মণ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, মেরিন ফিসারিজ অফিসার প্রদীপ রায়, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি সন্তোষ কুমার হাওলাদার, সহ-সভাপতি আ. কুদ্দুস খান, মৎস্যজীবী ওমর ফারুক প্রমুখ।
ইন্দুরকানীতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন বিতরণ
পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার ইন্দুরকানী উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করিম এ টিন ও নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দু:স্থ ও অস্বচ্ছল মানুষের পাশে থাকেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিল বিএনপি’র শাসনামলে ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ লোক প্রাণ হারিয়েছিল, তাদের পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়নি এবং মানুষের প্রাণ বাঁচানোরবিস্তারিত পড়ুন
