মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট বায়জিদ আহমেদ খান।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়া উদ্দিন, পুলিশ পরিদর্শক (অপারেশন) বিশ্বজিৎ বর্মণ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, মেরিন ফিসারিজ অফিসার প্রদীপ রায়, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি সন্তোষ কুমার হাওলাদার, সহ-সভাপতি আ. কুদ্দুস খান, মৎস্যজীবী ওমর ফারুক প্রমুখ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঢেউটিন বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত »
