প্রধান সূচি

স্বরূপকাঠীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় একটি যাত্রীবাহী বাসের (বরিশাল-ব-০৫-০০৮১) ধাক্কায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার সকালে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. সাকিল (২৬) এবং একই গ্রামের ফজলুল করিমের ছেলে মো. সাইফুল (৩৭)। সাকিল ও সাইফুল মোটর সাইকেল করে বরিশালে যাচ্ছিল। তারা কুনিয়ারি বেইলি ব্রীজের উপর উঠলে সামনে থেকে একটি দ্রæতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে মোটর সাইকেলসহ তাদের পিসে দেয়। পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া বলেন, মোটর সাইকেলটি বাসটি দেখে ধীরগতিতে চালিয়ে ব্রীজের উপর উঠে। এসময় সামনে থেকে যাত্রীবাহী বাসটি দ্রæতগতিতে চালিয়ে এসে তাদের চাপা দেয়। আমরা স্থানীয়রা মিলে হাত ইসারা দিয়ে ড্রাইভারকে থামতে বললেও বাসের ড্রাইভার তা না শুনে তাদেরকে পিসে ব্রীজের ডাল থেকে অনেক দূর নিয়ে যায়। তড়িগড়ি করে সবাই মিলে আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে পাঠিয়েছি।
প্রত্যক্ষদর্শী মো. শহর আলী বলেন, বাসটি দ্রæতগতিতে এসে চলন্ত মোটর সাইকেল আরোহীদের চাপা দেয়। যাত্রীবাহী বাসটি এমন জোড়ে আসছিল মনে হয়েছে পিছন থেকে কেউ যেন ধাওয়া দিয়েছে। মোটকথা বাসের বেপরোয়া গতির কারণে মোটর সাইকেল আরোহী দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সান্টু সিকদার বলেন, স্বরূপকাঠি বরিশাল লাইনের বেশিরভাগ বাসগুলো বরিশাল থেকে আসার সময় পথে থেমে থেমে যাত্রী তোলে। পরে টাইম রক্ষার জন্য স্বরূপকাঠির কাছাকাছি এসে বেপরোয়া গতিতে বাস চালায়। ফলে এ সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ঘাতক বাসটি জব্দসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial