প্রধান সূচি

Sunday, June 9th, 2024

 

বায়জিদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

মঠবাড়িয়ায় শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

রবিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে আইন শৃংখলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। নির্বাচনে দোয়াত কলম প্রতিক নিয়ে বায়জিদ আহম্মেদ খান বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৪৬ ভোট। তার নিকটতম প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতিক) পেয়েছেন ৫০ হাজার ৩০৩ ভোট। নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ৪ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ, ব্যাটলিয়ন আনসারসহ সাধারণ আনসার মোতায়েন করা হয়। একই সাথে ১২জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ছিল মোবাইলবিস্তারিত পড়ুন


সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের সুরক্ষায় সরকারের সদিচ্ছার প্রমাণ : তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকতা কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সদিচ্ছার প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ৩০তম সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের বিস্তৃতি ও স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষায় বিশ্বাস করেন। গত ১৫ বছরে গণমাধ্যমের যেমন বিস্তৃতি ঘটেছে তেমনি সাংবাদিকদের কল্যাণেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৪ সালেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে এতিমখানার সাবেক সভাপতির বেদম মারধরে অনাথ ছেলে আহত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ব্যাসকাঠী পাটিকেল বাড়ী দ্বিনী এতিমখানার সাবেক সভাপতির বেদম মারধরে মো. মেহেদী হাসান (১৫) নামে এক অনাথ ছেলে আহত হয়েছে। ওই সভাপতির নাম মো. শাহআলম শেখ। তিনি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনার বিচার চেয়ে ওই এতিমখানার বর্তমান সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতিমখানার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার বলেন, শাহআলম শেখ খুবই রাগি মানুষ। সে পূর্বে এতিমখানার সভাপতি ছিলেন। তখনো একটি ছেলেকে বেদম মারধর করেছিলেন। পূনরায় গত শনিবার যোহর নামাজবাদ অনাথ ছেলেটি মসজিদে নামাজের জন্য প্রবেশবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় একটি যাত্রীবাহী বাসের (বরিশাল-ব-০৫-০০৮১) ধাক্কায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার সকালে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. সাকিল (২৬) এবং একই গ্রামের ফজলুল করিমের ছেলে মো. সাইফুল (৩৭)। সাকিল ও সাইফুল মোটর সাইকেল করে বরিশালে যাচ্ছিল। তারা কুনিয়ারি বেইলি ব্রীজের উপর উঠলে সামনে থেকে একটি দ্রæতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে মোটর সাইকেলসহ তাদের পিসে দেয়। পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া বলেন, মোটর সাইকেলটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial