প্রধান সূচি

বায়জিদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

মঠবাড়িয়ায় শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

রবিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ন ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে আইন শৃংখলা বাহিনী ছিল কঠোর অবস্থানে।
নির্বাচনে দোয়াত কলম প্রতিক নিয়ে বায়জিদ আহম্মেদ খান বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৪৬ ভোট। তার নিকটতম প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতিক) পেয়েছেন ৫০ হাজার ৩০৩ ভোট।
নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ৪ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ, ব্যাটলিয়ন আনসারসহ সাধারণ আনসার মোতায়েন করা হয়। একই সাথে ১২জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ছিল মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।


সকাল ৮টা থেকে বিকের ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উপজেলার ৮৮টি ভোট কেন্দ্র ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ভোট কেন্দ্রেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial