প্রধান সূচি

স্বরূপকাঠীতে এতিমখানার সাবেক সভাপতির বেদম মারধরে অনাথ ছেলে আহত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ব্যাসকাঠী পাটিকেল বাড়ী দ্বিনী এতিমখানার সাবেক সভাপতির বেদম মারধরে মো. মেহেদী হাসান (১৫) নামে এক অনাথ ছেলে আহত হয়েছে। ওই সভাপতির নাম মো. শাহআলম শেখ। তিনি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনার বিচার চেয়ে ওই এতিমখানার বর্তমান সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এতিমখানার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার বলেন, শাহআলম শেখ খুবই রাগি মানুষ। সে পূর্বে এতিমখানার সভাপতি ছিলেন। তখনো একটি ছেলেকে বেদম মারধর করেছিলেন। পূনরায় গত শনিবার যোহর নামাজবাদ অনাথ ছেলেটি মসজিদে নামাজের জন্য প্রবেশ করে। এসময় তার পা পিচলে হোচট খায়। সে দাঁড়িয়ে পা ঝাকি মারে। তখন পিছন থেকে আসা অপর একটি ছেলের গায়ে লাগে। বিষয়টি শাহআলম শেখ দেখে ফেলে। এসময় তিনি এগিয়ে এসে মেহেদীকে হাত পাখার ডাট দিয়ে বেদম মারধর করে। একপর্যায়ে বেশ কয়েকটি চড় থাপ্পড় দেয়। এতে ছেলেটি বেশ আহত হয়। মেহেদী হাসান ব্যাসকাঠী পাটিকেলবাড়ী নেছারিয়া দাখিল মাদরাসায় ১০ শ্রেণীতে পড়ে।
অভিযুক্ত শাহআলম শেখ বলেন, ওই ছেলেটি মসজিদে প্রবেশ করে একটি ছেলের গায়ে লাথি দিয়েছে। বিষয়টি দেখে আমি তাকে একটু শাসন করেছি। তাতে এমন কি হয়েছে।
নেছারাবাদ উপজেলার সমাজসেবা কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, এ ব্যাপারে ইউএনও মহোদয়ের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তিনি আমাকে তদন্তভার দিয়েছেন। আমি দুইদিনের মধ্য তদন্ত করে রিপোর্ট জমা দেব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial