প্রধান সূচি

কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরে প্রস্তাব গ্রহণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জেলা প্রশাসকের সম্মতি নিয়ে উন্নয়ন ও সমন্বয় কমিটির সদস্য গৌতম নারায়ন রায় চৌধুরী প্রস্তাব উত্থাপন করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেয়ায় ‘জাতিসংঘ কমিউনিটি ক্লিনিক দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ শিরোনামে একটি রেজুলেশন গ্রহণ করে গত ১৭ মে। এ দিনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসও বটে। এই সম্মান বাংলাদেশের ১৭ কোটি মানুষের। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব সভায় গ্রহণ করার অনুরোধ জানালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান তা গ্রহণ করে সভার রেজুলেশনে লিপিবদ্ধ করার তাৎক্ষনিক সিদ্ধান্ত দেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাধবি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তারসহ জেলার সকল নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ, পৌর মেয়রগণ, জেলা পর্যায়ের সকল দপ্তরের অফিসার এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial