প্রধান সূচি

Sunday, May 21st, 2023

 

কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরে প্রস্তাব গ্রহণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জেলা প্রশাসকের সম্মতি নিয়ে উন্নয়ন ও সমন্বয় কমিটির সদস্য গৌতম নারায়ন রায় চৌধুরী প্রস্তাব উত্থাপন করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা প্রান্তিক জনগোষ্ঠীরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ মিয়া। প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial