প্রধান সূচি

নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ মিয়া। প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০০ জন ছাত্রীদের নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial