প্রধান সূচি

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে মো. মহিউদ্দিন মহারাজের সাক্ষাৎ

বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. মহিউদ্দিন মহারাজ।
আজ বুধবার বিকেলে মো. সাহাবুদ্দিন এর গুলশানের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে দীর্ঘক্ষন আলাপচারিতা ও পিরোজপুরের উন্নয়নসহ নানা বিষয়ে কথা বলেন এবং নবনির্বচিত রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহন করার পরে পিরোজপুর সফরের আমন্ত্রন জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial