প্রধান সূচি

আবারো উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

আবারো উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের। বুধবার রাত ১১টার পরপরই শুরু হয় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এরপর সাথে সাথেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ হয়।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানান, বুধবার রাত ১১টার পরপরই ফের উৎপাদনে গেছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। এর আগে এ নিয়ে চলে কয়েকদিনের টানা স্টার্টআপ প্রক্রিয়া। টেকনিক্যাল নানা প্রক্রিয়া শেষে বুধবার রাতেই তাপ বিদ্যুৎ কেন্দ্র চালুর পাশাপাশি চাহিদানুযায়ী উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে জাতীয় গ্রীডে।
তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমদানীকৃত কয়লা মজুদে/সংরক্ষণে ৪টি সেডে সক্ষমতা রয়েছে ১০ লাখ মেট্টিক টন। তবে বর্তমানে ৪টির মধ্যে ২টি সেড প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ কেন্দ্রের সেডে ৩০/৩৩ হাজার মেট্টিক টন কয়লা মজুদ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ফুল লোডে প্রতিদিন কয়লার চাহিদা রয়েছে সাড়ে ৪ থেকে ৫ হাজার মেট্টিক টন। মজুদ কয়লা দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চলতে থাকার মধ্যেই আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারীর মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৫০/৫১ হাজার মেট্টিক টন জ্বালানী কয়লা নিয়ে একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসার সিডিউল রয়েছে।
উল্লেখ্য, কয়লা সংকটে গত ১৪ জানুয়ারী বন্ধ হয়ে যায় রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। এরপর গত ৮ ফেব্রুয়ারী ইন্দোনেশিয়া থেকে বিদেশী জাহাজ এম.ভি স্পাইনেলে ৩৩ হাজার মেট্টিক টন কয়লা আসার পর সেই জ্বালানী সংকটের কিছুটা নিরসন হয়।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২০ মেগাওয়াটের মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গত বছরের আগস্টে। এরপর ডিসেম্বর পুরোপুরি চালু হলে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রীডে। আর বাকী ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়ার কথা রয়েছে আগামী জুন-জুলাইতে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial