প্রধান সূচি

Wednesday, February 15th, 2023

 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে মো. মহিউদ্দিন মহারাজের সাক্ষাৎ

বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. মহিউদ্দিন মহারাজ। আজ বুধবার বিকেলে মো. সাহাবুদ্দিন এর গুলশানের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সাথে দীর্ঘক্ষন আলাপচারিতা ও পিরোজপুরের উন্নয়নসহ নানা বিষয়ে কথা বলেন এবং নবনির্বচিত রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহন করার পরে পিরোজপুর সফরের আমন্ত্রন জানান।


খান আলাউদ্দিন সভাপতি ॥ এম.ডি. আউয়াল সাধারণ সম্পাদক

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ১৬ প্রার্থী এবং বিএনপি সমর্থিত ৩ প্রার্থী জয়ী

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৬টি পদে এবং বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল ৩টি পদে বিজয়ী হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাজ শেখর দাস। এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ৩১৮ জন সদস্যের মধ্যে ২৮৭ জন সদস্য ভোট প্রদান করেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দু’টি প্যানেল অংশ গ্রহনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial