সপ্তদ্বীপার সাহিত্য আসর ও আলোচনা সভা
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসর ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
আলোচনা সভায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও গুণীজন সম্মাননা ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়।
পরে সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, এডভোকেট শফিকুল ইসলাম কচি, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, তালা থানার এস আই কবি সুব্রত দেবনাথ, সাবেক ব্যাংকার ও কবি বিকাশেন্দু সরকার, সুশান্ত বিশ্বাস, পঞ্চানন সরকার, মোড়ল কওসার আলী, হাসনা খাতুন সুমাইয়া, রাবেয়া আক্তার মলি, রোজী সিদ্দিকী, রানী খাতুন, অভিজিত রায় প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে মাদক বিরোধী বার্তা নিয়ে ষাটোর্ধ্ব খসরুর সাইকেল যাত্রা »
