কাউখালীতে মাদক বিরোধী বার্তা নিয়ে ষাটোর্ধ্ব খসরুর সাইকেল যাত্রা
‘মাদকের বিরুদ্ধে রুখে দাড়াই একসাথে, মাদককে না বলি’ এই বার্তা নিয়ে সাইকেল চালিয়ে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে পথে পথে লিফলেট বিতরণ করেছে শিক্ষানুরাগী, প্রতিবন্দ্বি স্কুলের প্রতিষ্ঠাতা ষাটোর্ধ্ব আব্দুল লতিফ খসরু।
শুক্রবার সকাল ৭টায় কাউখালী বাসস্ট্যান্ড থেকে তার সাইকেল যাত্রা শুরু হয়। উপজেলার আমরাজুড়ি ফেরি ঘাট, উত্তর বাজার, দক্ষিন বাজার, স্টীমার ঘাট, কলেজ রোডসহ বিভিন্ন স্থানে মাদক বিরোধী সাইকেল চালিয়ে লিফলেট বিতরণ করেন।
আব্দুল লতিফ খসরু জানান, দিন দিন মাদকাসক্তদের সংখ্যা বেড়ে চলছে। যে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবে সেই তরুণরাই আজ মাদকের ছোবলে বিপথগামী হয়ে উঠেছেন। তরুণ সমাজের প্রতি মাদক ছেড়ে শান্তি পথে আসার বার্তা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Please follow and like us:
« সপ্তদ্বীপার সাহিত্য আসর ও আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ দস্যু গ্রেফতার »
