প্রধান সূচি

Friday, December 23rd, 2022

 

কাউখালীতে মাদক বিরোধী বার্তা নিয়ে ষাটোর্ধ্ব খসরুর সাইকেল যাত্রা

‘মাদকের বিরুদ্ধে রুখে দাড়াই একসাথে, মাদককে না বলি’ এই বার্তা নিয়ে সাইকেল চালিয়ে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে পথে পথে লিফলেট বিতরণ করেছে শিক্ষানুরাগী, প্রতিবন্দ্বি স্কুলের প্রতিষ্ঠাতা ষাটোর্ধ্ব আব্দুল লতিফ খসরু। শুক্রবার সকাল ৭টায় কাউখালী বাসস্ট্যান্ড থেকে তার সাইকেল যাত্রা শুরু হয়। উপজেলার আমরাজুড়ি ফেরি ঘাট, উত্তর বাজার, দক্ষিন বাজার, স্টীমার ঘাট, কলেজ রোডসহ বিভিন্ন স্থানে মাদক বিরোধী সাইকেল চালিয়ে লিফলেট বিতরণ করেন। আব্দুল লতিফ খসরু জানান, দিন দিন মাদকাসক্তদের সংখ্যা বেড়ে চলছে। যে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাবে সেই তরুণরাই আজ মাদকের ছোবলে বিপথগামী হয়ে উঠেছেন।বিস্তারিত পড়ুন


সপ্তদ্বীপার সাহিত্য আসর ও আলোচনা সভা

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসর ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও গুণীজন সম্মাননা ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরে সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, এডভোকেট শফিকুল ইসলাম কচি, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, তালা থানার এস আই কবি সুব্রত দেবনাথ, সাবেক ব্যাংকার ও কবি বিকাশেন্দু সরকার, সুশান্ত বিশ্বাস, পঞ্চাননবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial