পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২।
বুধবার সকালে জেলা সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান। আলোচনায় অংশ নেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ইব্রহিম খলিল, সাংবাদিক মাহমুদ হোসেন, মো. মুনিরুজ্জামান নাসিম ও টিআইবি সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ খান প্রমুখ।

এসময় বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সনাক সদস্য ইয়েস সদস্য এবং সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে জেলের জালে বিরল প্রজাতির সোনালী হাইতি ভোল মাছ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত »
