প্রধান সূচি

পিরোজপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

পিরোজপুরে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা, জেলা আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার দুপুরে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মদিন পালন উপলক্ষে উৎসবমূখর পরিবেশে কেক কাটা অনুষ্ঠিত হয়।

কেক কাটা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীনসহ বিভিন্ন দপ্তর প্রধান, বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারী শিশু পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দেশ ও দেশের মানুষের জন্য যে পরিশ্রম করছেন সেই ঋণ কখনোই শোধ করা যাবে না। প্রত্যেকটি সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোঁয়ায় দেশের মানুষ আজ অনেক ভালো আছে।

জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

এ দিন বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।

এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে বুধবার বিকেলে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial