Wednesday, September 28th, 2022
পিরোজপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
পিরোজপুরে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা, জেলা আওয়ামী লীগের আয়োজনে পৃথক পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মদিন পালন উপলক্ষে উৎসবমূখর পরিবেশে কেক কাটা অনুষ্ঠিত হয়। কেক কাটা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীনসহ বিভিন্ন দপ্তর প্রধান, বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারী শিশু পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দেশ ও দেশের মানুষের জন্য যেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২। বুধবার সকালে জেলা সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান। আলোচনায় অংশ নেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুল হাই, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ইব্রহিম খলিল, সাংবাদিক মাহমুদ হোসেন, মো. মুনিরুজ্জামান নাসিম ও টিআইবি সভাপতি অ্যাডভোকেট শহীদুল্লাহ খান প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলের জালে বিরল প্রজাতির সোনালী হাইতি ভোল মাছ
পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে একটি মাছ নিয়ে হইচই পরে যায়। মাছটি বঙ্গোপসাগরে জালে ধরা পড়ার পরে মঙ্গলবার সন্ধ্যায় পাড়েরহাট মৎস্য বন্দরে নিয়ে আসেন বাদল নামে এক মাঝি। বন্দরের আড়তে এসে বাদল জানতে পারেন তার জালে ধরা পরা মাছটি বিরল প্রজাতির সোনালী হাইতি ভোল মাছ। ওষুধি গুণাগুণ থাকার কারণে অত্যাধিক মূল্যবান বাদলের পাওয়া এ মাছটির ওজন ৩২ কেজি ৭০০ গ্রাম। যার মূল্য হতে পারে ২৭ লাখ টাকা পর্যন্ত। এ খবর ছড়িয়ে পড়লে বন্দরে ভিড় জমায় জেলে ও স্থানীয়রা। আর মাছের দাম জানতে পেরে খুশিতে আত্মহারা দরিদ্র জেলে বাদল। মায়ের দোয়া ট্রলারেরবিস্তারিত পড়ুন
