প্রধান সূচি

খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা মহানগর শাখার সাংগঠনিক সভা মঙ্গলবার রাতে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের সভাকক্ষে সংগঠনের মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় সভায় ১৯৭৫ এর ১৫ আগষ্ট কালরাতে ঘাতকদের বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১২ আগষ্ট সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিতব্য ‘উন্নয়নের সরণিতে পদ্মা সেতু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কেসিসি’র মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। এছাড়া বিশেষ অতিথি থাকবেন খুলনার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো. মনিরুজ্জামান তালুকদার এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী।
উক্ত প্রকাশনা অনুষ্ঠান ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিবের খুলনা সফরের অন্যান্য কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের উপদেষ্টা রোটারিয়ান এস. এম. শাহনওয়াজ আলী ও রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান সরদার আবু তাহের ও শেখ মো. নাসির উদ্দিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ¦ ওয়াহিদুজ্জামান খান পল্টু ও পরিচালক মো. শাহ আলম তুহিন, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক রোটারিয়ান খান ইমরান আহমেদ, বিমল মল্লিক, হাসানুর রহমান তানজির, মো. ইলিয়াস হোসেন লাবু, আব্দুর রাজ্জাক জোদ্দার, মো. একরামুল হোসেন লিপু, এইচ. এম. জহিরুল ইসলাম, মো. বদিউজ্জামান লাবলু, অসীম কুমার বিশ্বাস, মো. মনির হোসেন, কাজী আব্দুল মান্নান, কাজী কামরুল ইসলাম, মো. লিটন হোসেন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial