প্রধান সূচি

Wednesday, August 3rd, 2022

 

পিরোজপুরে ইউনিয়ন পরিষদ সহায়ক নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুরে উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের নিয়ে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১ম পর্যায়ে জেলার ৪টি উপজেলার নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরা পারভীন।


অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে

পোশাক কর্মীদের আড়াই কোটি টাকা হাতিয়ে মাল্টিপারপাস কোম্পানি উধাও

অল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে একটি মাল্টিপারপাস কোম্পানি শরণখোলার শতাধিক পোশাক কর্মীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কোম্পানিটির ৮ কর্মকর্তা ওই বিপুল টাকা হাতিয়ে এখন গা ঢাকা দিয়েছেন। এমনকি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ দিয়ে চক্রটি শরণখোলাসহ বিভিন্ন এলাকায় তাদের নামে-বেনামে জমি ক্রয় ও আলিশান বাড়ি নির্মাণ করেছেন। প্রতারণার শিকার এমন ২১ জন পোশাক শ্রমিক নারী-পুরুষ বুধবার সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। ভুক্তভোগী সবাই চট্টগ্রামে বিভিন্ন পোশাক কারখানার (গার্মেন্ট) শ্রমিক। তাদের বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা জানান, ২০১৮ সালে আটজনেরবিস্তারিত পড়ুন


দলে আদর্শিক নেতা-কর্মীর অভাব : এমপি আক্তারুজ্জামান বাবু

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, দলের আদর্শিক নেতা-কর্মীর বড় অভাব। লেবাসধারী আওয়ামী লীগ আছে অনেক। আওয়ামী লীগ অনেকে করেন, কিন্তু ঘুরে দাঁড়ানো লোকের অভাব। দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি। ঘরের পাহারাদার আগে ঠিক করতে হবে। দলের কমিটি প্রসঙ্গে তিনি বলেন, নবীন ও প্রবীনের সমন্বয় করে সকল সংগঠনকে মজবুত করতে হবে। দলের মধ্যে অনেকে রয়েছেন ঘাপটি মেরে, তারা সুযোগ সন্ধানী। দলের নেতা হতে হলে তাকে কর্মী বান্ধব হতে হবে। শত্রু অনেক থাকার চেয়ে একজন মিত্র থাকা শ্রেয়। তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। তাহলে বিরোধীদেরকে রাজনৈতিকভাবেবিস্তারিত পড়ুন


খুলনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা মহানগর শাখার সাংগঠনিক সভা মঙ্গলবার রাতে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের সভাকক্ষে সংগঠনের মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় সভায় ১৯৭৫ এর ১৫ আগষ্ট কালরাতে ঘাতকদের বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সভায় জানানো হয়, আগামী ১২ আগষ্ট সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial