পিরোজপুরে ইউনিয়ন পরিষদ সহায়ক নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুরে উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের নিয়ে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১ম পর্যায়ে জেলার ৪টি উপজেলার নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরা পারভীন।
Please follow and like us:
« পোশাক কর্মীদের আড়াই কোটি টাকা হাতিয়ে মাল্টিপারপাস কোম্পানি উধাও (পূর্ববর্তি সংবাদ)
