পাইকগাছায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চায়ের দোকানদারের
পাইকগাছায় বিদ্যুৎস্পর্শে আব্দুল কাদের (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে চা বানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্টস্থ চায়ের দোকানে।নিহত আব্দুল কাদের উপজেলার ভিলেজ পাইকগাছার বারিক সরদারের ছেলে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুর জেলার প্রথম নারী ব্যারিষ্টার সাদিয়া করিম স্নিগ্ধা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার »
