Saturday, July 30th, 2022
নাজিরপুরে নৈশপ্রহরীর বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে ৭২নং সেখমাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম অফিস সহায়ক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে উক্ত স্কুলের সহকারী শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ২৫ জুন (সোমবার) বিকেল ৪টায় স্কুল ছুটির পরে উক্ত স্কুলের কক্ষে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি ধামাচাপার জন্য উপজেলার শিক্ষক নেতারা বিচারের আশ্বাস দিয়ে উক্ত শিক্ষিকা ও তার পরিবারের উপর চাপ প্রয়োগ করে আসছেন। বুধবার ওই শিক্ষিকা সাংবাদিকদের জানায়, সোমবার স্কুল ছুটির পরে স্কুল থেকে বের হতে আমার একটু দেরি হয়। এর আগেই প্রধান শিক্ষিকাসহ অন্য সহকর্মীরা স্কুল থেকে বের হয়ে যায়। এসময় নৈশপ্রহরী মো. আলমগীর হোসেনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার
দশ লক্ষ টাকা চুক্তিতে কারারক্ষি পদে চাকুরীর প্রলোভনে অর্থ আত্মসাৎ মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতারক চক্রের দুই সদস্য মো. মাহাবুব হাওলাদার ও মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহাবুব হাওলাদার নদমূলা গ্রামের মো. নূরুল ইসলাম হাওলাদারের ছেলে এবং মনির হোসেন বরগুনা জেলা সদরের গাজী মাহমুদ গ্রামের আবু তাহের মৃধার ছেলে। পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম শনিবার ভান্ডারিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার বাসিন্দা ভান্ডারিয়া বাজারের আজিজ বস্ত্রালয়ের মালিক মো. নজরুল ইসলাম মানিক মিয়ার ছেলে সিয়াম ও তার বন্ধু ইব্রাহিম হাওলাদারকে ১০ লক্ষবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল চায়ের দোকানদারের
পাইকগাছায় বিদ্যুৎস্পর্শে আব্দুল কাদের (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে চা বানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাটি ঘটেছে পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্টস্থ চায়ের দোকানে।নিহত আব্দুল কাদের উপজেলার ভিলেজ পাইকগাছার বারিক সরদারের ছেলে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পিরোজপুর জেলার প্রথম নারী ব্যারিষ্টার সাদিয়া করিম স্নিগ্ধা
পিরোজপুর জেলায় প্রথম নারী ব্যারিষ্টার হয়েছেন সাদিয়া করিম স্নিগ্ধা। লন্ডনের (সিটি ইউনিভার্সিটি) লিঙ্কন্স ইন্স থেকে এবছর তিনি ব্যারিষ্টারী পাশ করেছেন। তার বাড়ী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। সাদিয়া করিম স্নিগ্ধা মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও কবি পারভীন রেজার একমাত্র মেয়ে। সাদিয়া করিম স্নিগ্ধার বাবা অ্যাডভোকেট শ ম রেজাউল করিম জানান, সাদিয়ার জন্ম ১৯৯৬ সালের ১৯ আগস্ট। সে মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে হলিক্রস স্কুল থেকে এইচএসসি পাশ করে। ২০১৬ সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ‘ডিপ্লোমা ইন ল’বিস্তারিত পড়ুন
পিরোজপুরে তেলের ব্যারেল চুরি : থানায় অভিযোগ
পিরোজপুরের হুলারহাট বন্দরের ৪ জন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে তেলের ব্যারেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ৪টার দিকে হুলারহাট বন্দরের ব্যবসায়ীদের দোকানের সামনে থেকে ভোজ্য তেল ও জ্বালানী তেল ভর্তি ১১টি ব্যারেল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, রাত আনুমানিক ৪টার দিকে হুলারহাট বন্দরের ৪ জন ব্যবসায়ীর দোকানের সামনে থেকে ভোজ্য তেল ও জ্বালানী তেল ভর্তি ব্যারেল কয়েকজন লোক এসে একটি পিকআপে তুলে নিয়ে চলে যায়। এসময় ৪ জন ব্যবসায়ীর ১১ ব্যারেল ভোজ্য তেল ও জ্বালানী তেল চুরি হয়। যার মূল্য ২ লাখ ৫২ হাজারবিস্তারিত পড়ুন
