সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদারের আয়োজনে বুধবার পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামের আশ্রয়ন প্রকল্পে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর আশ্রয়ন প্রকল্পে কাঠাল, মাল্টা, আম, আমড়া গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছের চারা রোপণ করা হয় এবং আশ্রায়ন প্রকল্পে বসবাসকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহাগ, পিন্টু সেখ, লিমন হাওলাদার, শামছুল আলম, চুন্নু সিকদার, মিশেল বাবু, তুলিপ, মো. কামাল, এ কে পলাশ, ছাত্রলীগ নেতা সুইট সিকদার, এস এম আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
