প্রধান সূচি

Wednesday, July 27th, 2022

 

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদারের আয়োজনে বুধবার পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠী গ্রামের আশ্রয়ন প্রকল্পে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর আশ্রয়ন প্রকল্পে কাঠাল, মাল্টা, আম, আমড়া গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছের চারা রোপণ করা হয়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে সাংবাদিক পরিচয়ে গড়ে উঠছে ভুইফোড় সংগঠন

পিরোজপুরে সাংবাদিক পরিচয়ে গড়ে উঠেছে কিছু ভুঁইফোড় সংগঠন। এসব সংগঠনের সাথে জড়িতদের চলা ফেরা বেশ-ভূষা, আচরণে সাধারণ মানুষের কাছে মনে হবে- এরা প্রতিষ্ঠিত কোন মিডিয়ার সাংবাদিক। প্রকৃতপক্ষে তারা কোন সাংবাদিক নয়। নাম সর্বস্ব কতিপয় অনলাইন ও ঢাকা থেকে প্রকাশিত অখ্যাত, অবহুল প্রচলিত ও মাঝে মধ্যে প্রকাশিত এমন কতিপয় সংবাদপত্রের পরিচয়পত্র অর্থের বিনিময়ে সংগ্রহ করে তারা ‘গ্রুপ ওয়েজ’ পিরোজপুর শহরসহ জেলার অন্যান্য উপজেলায় চাঁদাবাজি করে চলছে। অনুসন্ধানে জানা গেছে, এক শ্রেণির প্রতারকচক্র ও এদের সাথে ঋণগ্রস্থ, দেনার দায়ে সর্বশান্ত, বিদেশ ফেরত, মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবীদার বলে পরিচয়ধারী এই সকল ব্যক্তির সমন্বয়েবিস্তারিত পড়ুন


উপরি ছাড়া চেক ছাড়েন না শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। মোটা অংকের উপড়ি ছাড়া বিদ্যালয়ের বরাদ্দের কোন চেক ছাড়েন না তিনি। বছরের প্রতি বরাদ্দে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় তাকে। আবার কোন কোন বিদ্যালয়ের সাথে চুক্তি করে বরাদ্দ এনে অর্ধেকই রেখে দেন তিনি। বিদ্যালয়ের স্লিপ, রুটিন মেরামত, ক্ষুদ্র মেরামত, ওয়াশব্লকসহ বিদ্যালয়ের বিভিন্ন খাতের বরাদ্দ থেকে বিশ লক্ষাধিক টাকা একাই হাতিয়ে নেন তিনি। ২০২০-২১ অর্থ বছরের বরাদ্দ পাওয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের একাধিক শিক্ষক এ অভিযোগ করেছেন। তবে শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী বলেছেন,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial