প্রধান সূচি

পিরোজপুরে সাংবাদিক পরিচয়ে গড়ে উঠছে ভুইফোড় সংগঠন

পিরোজপুরে সাংবাদিক পরিচয়ে গড়ে উঠেছে কিছু ভুঁইফোড় সংগঠন। এসব সংগঠনের সাথে জড়িতদের চলা ফেরা বেশ-ভূষা, আচরণে সাধারণ মানুষের কাছে মনে হবে- এরা প্রতিষ্ঠিত কোন মিডিয়ার সাংবাদিক। প্রকৃতপক্ষে তারা কোন সাংবাদিক নয়। নাম সর্বস্ব কতিপয় অনলাইন ও ঢাকা থেকে প্রকাশিত অখ্যাত, অবহুল প্রচলিত ও মাঝে মধ্যে প্রকাশিত এমন কতিপয় সংবাদপত্রের পরিচয়পত্র অর্থের বিনিময়ে সংগ্রহ করে তারা ‘গ্রুপ ওয়েজ’ পিরোজপুর শহরসহ জেলার অন্যান্য উপজেলায় চাঁদাবাজি করে চলছে।
অনুসন্ধানে জানা গেছে, এক শ্রেণির প্রতারকচক্র ও এদের সাথে ঋণগ্রস্থ, দেনার দায়ে সর্বশান্ত, বিদেশ ফেরত, মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবীদার বলে পরিচয়ধারী এই সকল ব্যক্তির সমন্বয়ে সাংবাদিক পরিচয়ে গড়ে উঠেছে কিছু ভুঁইফোড় সংগঠন। এমনকি তারা চাঁদাবাজির টাকায় রুম ভাড়া করে নিজেদের আস্তানাও গড়ে তুলেছেন। এসব সংগঠনের সাথে জড়িতরা বিভিন্ন সময়ে চাঁদাবাজি, প্রতারণার মামলার আসামী হয়ে হাজতবাসও করেছেন। বর্তমানে তারা একত্রিত হয়ে এবং নিজেদের শক্তিশালী করতে সাংবাদিক নামধারী ক্লাব, সংগঠন পড়ে তুলছে।
এসব ভুঁইফোড় সংগঠনের ব্যানারে তথাকথিত সাংবাদিক নামধারীরা মানুষকে নানাভাবে নাজেহাল করছে। এমনকি স্যোশাল মিডিয়াতে তারা তথাকথিত সাংবাদিক নামধারী সংগঠনের নামে পেজ খুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়া নিজেদের ফেজবুক আইডি থেকেও তাদের কথাকথিত ক্লাব, সংগঠনের বিভিন্ন পোষ্ট দিয়ে চলছে।
পিরোজপুরে কোন একটি ঘটনা ঘটলে এই সকল নামসর্বস্ব পত্রিকার বা অনলাইনের কার্ডধারী ও নামধারী সাংবাদিকরা প্রথমেই ভুক্তভোগীদের কাছ গিয়ে ঘটনার বিষয়ে দু’একটি কথা শোনামাত্রই এক্ষুনি ৪/৫টি অনলাইন পোর্টাল ও টেলিভিশন চ্যানেলে এই ঘটনা প্রচার হবে বলে কথা বলে, আবার কেউ কেউ নিউজ লাইভ এ্যাকশনের অভিনয় করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা দাবী করে। এরপর আবার অভিযুক্ত ব্যক্তিকে টার্গেট করে বিভিন্ন ভয়, ভীতি দেখিয়ে তার কাছ থেকেও মোট অংকের টাকা দাবী করে এই ভুঁইফোড় সংগঠনের সদস্যরা।
খোজ নিয়ে জানা গেছে, সাংবাদিক নামধারী এই সকল সংগঠনের ব্যক্তিরা পিরোজপুর সদর উপজেলা ও জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও এলাকার উঠতি কিশোর, যুবক ও জনপ্রতিনিধিদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুসম্পর্ক তৈরি করে ভবিষ্যতে তাদের দেশের প্রতিষ্ঠিত টেলিভিশন ও সংবাদপত্রের সাংবাদিক বানাবে এই আশ্বাস দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে। পরবর্তীতে কোন ঘটনা ঘটলেই বিভিন্ন এলাকায় এই সকল নামধারী সাংবাদিকরা মানুষকে নানাভাবে হয়রানী ও নাজেহাল করে। এদের মধ্যে কয়েজন মাঝে মাঝে প্রশাসনের গুরুত্বপদে কর্মরত ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে ফটোশেসন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের ক্ষমতা জাহির করে। পিরোজপুরে বিশিষ্টজনদের অভিমত এই সকল সাংবাদিকদের কারণে পিরোজপুরে প্রকৃত সাংবাদিকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।
এ বিষয়ে প্রশাসন ও পিরোজপুরের প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকাসহ সাংবাদিক নামধারী ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রকৃত সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতিও দৃষ্টি আকর্ষন করছেন পিরোজপুরের সতেচন নাগরিক সমাজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial