প্রধান সূচি

ট্রাক উল্টে পড়ে বিদ্যুতের খুটিতে ধাক্কা ॥ গভীর রাত থেকে বিদ্যুৎহীন পিরোজপুর

বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুটিতে বাগেরহাটের দাসখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চালবোঝাই ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ লাইনের খুটি ভেঙ্গে যাওয়ায় পিরোজপুর জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল।
ওজোপাডিকো’র পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী জানান, রাত ৩ টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়ক হতে মঠবাড়িয়াগামী একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাগেরহাট-পিরোজপুর ৩৩ কেভি লাইনের বিদ্যুতের খুটিতে আঘাত করে। এতে বিদ্যুৎ লাইনের একটি খুটি ভেঙ্গে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে পিরোজপুর জেলায় বর্তমানে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে।
নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল আরো জানান, ভোর থেকেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ লাইনটি মেরামত করার জন্য কাজ করে যাচ্ছে। দুপুর ৩টার দিকে পুনরায় জেলায় বিদ্যুৎ চলাচল স্বাভাবিক হতে পারে আশা করছেন তিনি।
উল্লেখ্য, পিরোজপুরে বিদ্যুৎ বিভাগের কোন সাব-গ্রিড ষ্টেশন না থাকায় বাগেরহাট সাব-গ্রিড ষ্টেশন থেকে ওভারহেড বিদ্যুৎ লাইনের মাধ্যমে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ওভারহেড লাইনে লাইনে বিভিন্ন সময় সমস্যা দেখা দিলে পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া প্রাকৃতিক কোন দুর্যোগ দেখা দিলেও বাগেরহাট তেকে পিরোজপুরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পিরোজপুরে বিদ্যুতের লোডশেডিংও বাগেরহাট বিদ্যুৎ বিভাগের ইচ্ছেমাফিক করা হয়। ফলে পিরোজপুরবাসীকে বিদ্যুতের জন্য বাগেরহাটের উপর মুখাপেক্ষি হয়ে থাকতে হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial