প্রধান সূচি

অপসংস্কৃতির হাত থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের সংস্কৃতিকে ধরে রাখতে হবে। একই সাথে বাঙ্গালীর হাজার বছরের পুরোনো সংস্কৃতি জারি-সারি, পটগাট, বাউলগান, রবিন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লালনগীতিসহ পুরোনো দিনের গানগুলোর চর্চা করতে হবে।
শনিবার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব-২০২২ উপলক্ষে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা মিলনায়তনে ‘সুবর্ণ জয়ন্তী উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বাঙ্গালীর নিজস্ব গানগুলো প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। আগের সেই সুন্দর দিনগুলোতে আমাদের ফিরে যেতে হবে। আগের দিনের গানগুলো থেকে অনেক কিছু শেখার ছিল। বর্তমান গানগুলোতে কিছুই বোঝা যায় না। চিৎকার মনে হয়। এই অপসংস্কৃতির হাত থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের নতুন প্রজন্মকে বাঁচাতে হবে। নাচের মধ্যে পরিপূর্ণ শিষ্ঠাচার ও শালীনতা থাকতে হবে। জীবনধর্মী নাটককে সামনে নিয়ে আসতে হবে। যাতে নাটক থেকে কোমলমতি বাচ্চাসহ দর্শকরা কিছু শিখতে পারে।


জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা)।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial