Saturday, July 16th, 2022
অপসংস্কৃতির হাত থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের সংস্কৃতিকে ধরে রাখতে হবে। একই সাথে বাঙ্গালীর হাজার বছরের পুরোনো সংস্কৃতি জারি-সারি, পটগাট, বাউলগান, রবিন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লালনগীতিসহ পুরোনো দিনের গানগুলোর চর্চা করতে হবে। শনিবার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব-২০২২ উপলক্ষে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা মিলনায়তনে ‘সুবর্ণ জয়ন্তী উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বাঙ্গালীর নিজস্ব গানগুলো প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। আগের সেই সুন্দর দিনগুলোতে আমাদের ফিরে যেতে হবে। আগের দিনের গানগুলো থেকে অনেক কিছু শেখার ছিল। বর্তমান গানগুলোতে কিছুইবিস্তারিত পড়ুন
নাজিরপুরে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা
পিরোজপুরের নাজিরপুরে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা করেছে মোবাইল কোর্ট। শনিবার উপজেলার চৌঠাইমহল বাসস্টান্ডে বিকেল ৫টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত গণপরিবহণের বিভিন্ন কাউন্টারে সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং বাস কাউন্টারে ভাড়ার চার্ট না থাকাসহ বিভিন্ন অপরাধে জনস্বার্থে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-সাদীদ। এসময় বিআরটি এর পিরোজপুর সহকারী পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন৷ এদিন রোহান পরিবহন, বলেশ্বর পরিবহন এবং গোল্ডেন লাইন পরিবহনকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভান্ডারিয়ায় বাইসাইকেল, হেলমেট ও শিক্ষা উপকরণ বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাইসাইকেল, হেলমেট, বিদ্যালয়ে বেঞ্চ, ফ্যান ও ছাত্র ছাত্রীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এডিপি ও জাইকার অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়। এদিন ২৮ জন গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০ জন ছাত্রীকে বাইসাইকেল, বিভিন্ন বিদ্যালয়ে ২৬০টি বেঞ্চ ও ৬০টি বৈদ্যুতিক পাখা, ভাড়ার মোটর সাইকেল চালকদের মাঝে ৩০০ হেলমেট এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০ ফুটবল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রাণী ধরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
