নাজিরপুরে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা
পিরোজপুরের নাজিরপুরে গণপরিবহণে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা করেছে মোবাইল কোর্ট।
শনিবার উপজেলার চৌঠাইমহল বাসস্টান্ডে বিকেল ৫টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত গণপরিবহণের বিভিন্ন কাউন্টারে সরকার নির্দেশিত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় এবং বাস কাউন্টারে ভাড়ার চার্ট না থাকাসহ বিভিন্ন অপরাধে জনস্বার্থে জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-সাদীদ। এসময় বিআরটি এর পিরোজপুর সহকারী পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন৷
এদিন রোহান পরিবহন, বলেশ্বর পরিবহন এবং গোল্ডেন লাইন পরিবহনকে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় বাইসাইকেল, হেলমেট ও শিক্ষা উপকরণ বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
