প্রধান সূচি

প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ে স্বরূপকাঠিতে কর্মশালা

পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ ৫০ জন অংশগ্রহন করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় পল্লী সঞ্চয় ব্যাংক, অশ্রায়ন প্রকল্প-২, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারী ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিযোগ বিকাশ, পরিবেশ সুরক্ষা বিষয়ে মুল বিষয় বস্তু উপস্থাপন করেন ইউএনও মো. মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ওসি আবীর মোহাম্মদ হোসেন, বিষয় ভিত্তিক উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, ফিরোজ কিবরিয়া, কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, ব্যবসায়ী নেতা সামসুল আলম বাবুল প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial