Tuesday, June 14th, 2022
প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ে স্বরূপকাঠিতে কর্মশালা
পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ ৫০ জন অংশগ্রহন করেন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় পল্লী সঞ্চয় ব্যাংক, অশ্রায়ন প্রকল্প-২, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারী ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিযোগ বিকাশ, পরিবেশ সুরক্ষা বিষয়ে মুল বিষয় বস্তু উপস্থাপন করেন ইউএনও মো. মোশারেফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল,বিস্তারিত পড়ুন
বালুবোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙ্গে গেল সেতু
বালুবোঝাই ট্রলার চালিয়ে ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেললো সেতু। সেতুটির মাঝখান ভেঙ্গে পড়ল ট্রলারে মাথায়। বন্ধ হয়ে গেল পারাপার। এ ঘটনার পর স্থানীয়রা ট্রলারটি আটক করেছে। উপজেলার ২১নং দক্ষিণ কালাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কালাইয়া-ইন্দুরকানী দুই গ্রামের সংযোগ খালে এ ঘটনা ঘটে। হঠাৎ সেতুটি ভেঙ্গে যাওয়ায় স্কুলের ছাত্র-ছাত্রী ও জনসাধারণের পারাপারে দেখা দেয় দূর্ভোগ। স্কুলের ছাত্রছাত্রীরা পারাতে না পেরে অনেকেই বাড়ী ফিরে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘ দেড় বছরের বেশী সময় ধরে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ করতে ঠিকাদারের মালামাল পরিবহনে সেতুটি লক্কর জক্কর হয়ে গেছে। সেই জড়াজীর্ন সেতু বালুবোঝাই ট্রলারের সজোড়ে ধাক্কাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পাখি শিকার রোধে বিলবোর্ড ও গাছে মাটিরপাত্র স্থাপন
পাখি শিকার রোধে ‘পাখির অভায়রণ্য পাইকগাছা’ সচেতনতামূলক বিলবোর্ড ও পাখির বাসার জন্য গাছে মাটিরপাত্র স্থাপন করা হয়েছে পাইকগাছা উপজেলা চত্ত্বরে। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যোগে ও পাইকগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই বিলবোর্ড ও মাটিরপাত্র স্থাপন করা হয়। পাখিসহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে, শিকারী ও অসাধুদের সতর্ক করতে মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরে বিলবোর্ড ও গাছে মাটিরপাত্র স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উদ্বোধনকালে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম।বিস্তারিত পড়ুন
